Sale!

চকলেট পিনাট বাটার (৪৫০ গ্রাম)

Original price was: 850.00৳ .Current price is: 750.00৳ .

+ Free Shipping

স্বাদের রাজ্যে স্বাস্থ্যকর একটি সংযোজন—চকলেট পিনাট বাটার! এতে রয়েছে প্রিমিয়াম থাই বাদাম, খাঁটি মধু, ব্লাক চকলেট, স্বাস্থ্যকর অলিভওয়েল এবং মিনারেল সমৃদ্ধ হিমালয়ান পিংক সল্ট।

Category:

স্বাদের রাজ্যে স্বাস্থ্যকর একটি সংযোজন—চকলেট পিনাট বাটার! এতে রয়েছে প্রিমিয়াম থাই বাদাম, খাঁটি মধু, ব্লাক চকলেট, স্বাস্থ্যকর অলিভওয়েল এবং মিনারেল সমৃদ্ধ হিমালয়ান পিংক সল্ট। এই অসাধারণ সংমিশ্রণ আপনার প্রতিদিনের নাশতা বা স্ন্যাকসকে করে তুলবে আরও সুস্বাদু, পুষ্টিকর ও সন্তুষ্টিদায়ক।

চকোলেট পিনাট বাটারের উপাদানসমূহ:

– থাই চিনা বাদাম
– খাঁটি মধু
– ব্লাক চকলেট
– অলিভওয়েল
– পিংক সল্ট

চকোলেট পিনাট বাটারের বৈশিষ্ট্য:

– ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি
– কোনো কৃত্রিম রং বা সংরক্ষণকারী নেই
– প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
– শিশু ও বড়দের জন্য সমান উপযোগী

চকোলেট পিনাট বাটারের উপকারিতা:

  • শক্তি বাড়ায়: পিনাট বাটারে প্রচুর পরিমাণে ফ্যাট ও প্রোটিন আছে, যা শরীরকে দীর্ঘক্ষণ শক্তিশালী রাখে।
  • হৃদরোগের ঝুঁকি কমায়: এতে থাকা মনোআনস্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
  • পেশী গঠনে সহায়তা করে: পিনাট বাটারে থাকা প্রোটিন পেশী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  • খনিজ উপাদান: এতে বিদ্যমান হিমালয়ান পিংক সল্টে প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে যা দেহের ইলেক্ট্রোলাইট ভারসাম্য রক্ষা করে।
  • ভিটামিন ও খনিজ পদার্থের উৎস: পিনাট বাটারে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ থাকে।
  • ক্ষুধা নিয়ন্ত্রণ করে: এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ক্ষুধা কমায়।
  • মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি: পিনাট বাটার মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়ায়। এছাড়াও এতে রয়েছে ট্রিপটোফেন নামক এমন একটি উপাদান যা আমাদের মুড ভালো রাখে।

চকোলেট পিনাট বাটারের ব্যবহার:

  • সকালের নাস্তা / বাচ্চার টিফিন: পাউরুটিতে পিনাট বাটার স্প্রেড করে সহজেই তৈরি করুন পুষ্টিকর ও সুস্বাদু সকালের নাস্তা অথবা বাচ্চার টিফিন।
  • স্মুদি তৈরী: ২ চামচ চকোলেট পিনাট বাটার, এক গ্লাস দুধ এবং ২ চামচ মধু ব্লেন্ড করে খুব সহজেই তৈরি করুন স্বাস্থ্যকর পিনাট বাটার স্মুদি।
  • বেকিং: কেক, কুকিজ ইত্যাদি বেকিং করতে যুক্ত করুন পিনাট বাটার।
  • শিশুর খাবার: শিশুর খাবারে প্রোটিন, ভিটামিন ও মিনারেলস যোগ করতে ব্যবহার করুন পিনাট বাটার।
  • স্ন্যাকস হিসেবে: কাজের ফাঁকে স্ন্যাকস হিসেবে খেতে পারেন এক চামচ পিনাট বাটার। আপনি চাইলে সাথে আখরোট, টোস্ট ইত্যাদির সাথেও খেতে পারেন।

সতর্কতা:

যাদের চিনাবাদামে এলার্জি আছে, তাদের পিনাট বাটার খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিৎ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “চকলেট পিনাট বাটার (৪৫০ গ্রাম)”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
WhataApps Us